অনলাইনে এসি কেনায় মূল্যছাড়

১২ সেপ্টেম্বর, ২০১৯ ২২:১১  
অনলাইনের ই-প্লাজা থেকে এয়ার কন্ডিশনার কেনায় মূল্যছাড় দিচ্ছে ওয়ালটন। ‘সামার গন অফার’-এর আওতায় যে কোনো ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট অথবা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ইপ্লাজা ওয়ালটনবিডি.কম (eplaza.waltonbd.com) থেকে সব ধরনের এসি কেনায় ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। ওয়ালটনের নির্বাহী পরিচালক এবং এসির সিইও মোহাম্মদ তানভির রহমান জানিয়েছেন,  এ সুযোগ থাকছে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে। অনলাইন থেকে কেনা ওয়ালটন এসিতে রয়েছে ফ্রি ইন্সটলেশন সুবিধা। তিনি জানান, বিশ্বের যে কোনো স্থানে বসেই ই-প্লাজা থেকে এসিসহ সব ধরনের ওয়ালটন পণ্য কেনার সুযোগ রয়েছে। অনলাইন থেকে কেনা পণ্য ৩৩৮টি ওয়ালটন প্লাজার মাধ্যমে সারা দেশে ডেলিভারি দেয়া হচ্ছে।